
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের ছয় নেতা জায়গা পেয়েছেন। তাদের মধ্যে এহতেশাম হক ও প্রীতম দাশ যুগ্ম আহ্বায়ক, প্রকৌশলী কামরুল আরিফ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং নাহিদ উদ্দিন তারেক সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এ ছাড়া প্রকৌশলী রাশেদুল আলম তথ্যবিষয়ক সম্পাদক এবং ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দলের ফেসবুক পেজে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। এতে শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বেও রদবদল আনা হয়েছে।
নতুন কমিটিতে এহতেশাম হক যুগ্ম আহ্বায়ক পদে বহাল থাকলেও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সরানো হয়েছে তাকে। এ দায়িত্ব পেয়েছেন এনসিপির সিলেট জেলা কমিটির সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ। তার সাথে বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন নাহিদ উদ্দিন তারেক।
অন্যদিকে, মৌলভীবাজার-৪ আসনে দলটির সাবেক প্রার্থী প্রীতম দাশ যুগ্ম সদস্যসচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম আহ্বায়ক হয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে তথ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাশেদুল আলম এবং প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।
পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। এ ছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। সামান্তা শারমিনের পদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক থেকে যুগ্ম আহ্বায়কে পরিবর্তন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








