
কুমিল্লার দাউদকান্দিতে আমিরাবাদ সাঈদিয়া শাজলীয়া দারুল কুরআন মাদরাসায় ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১১ দিনব্যাপী (১৩ থেকে ২৩ অক্টোবর) প্রতিযোগিতার শেষ দিন ছিল। ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুমিল্লা জোন-৩ এর উদ্যোগে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শায়খ আব্দুল হক।
বিচারক হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির হাফেজ মাওলানা ত্বলা বিন আব্দুল হক, হাফেজ মাওলানা আবু ইউসুফ, হাফেজ মাওলানা আহমাদ্দুল্লাহ প্রমুখ। বক্তব্য রাখেন মাওলানা মো: মাইন উদ্দীন শাজলী ও মুফতি নাজির আহমেদ। সহযোগিতায় ছিলেন হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম।
৩০ পারা গ্রুপে প্রথম স্থান লাভ করেছেন আমিরাবাদ সাঈদিয়া শাজলীয়া দারুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ মো: মাহফুজুর রহমান মাহিদ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








