
ঢাকার ধামরাইয়ে মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিসচা ধামরাই শাখা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নিরাপদ সড়ক বাস্তবায়নে জনসচেতনতার লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। এর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা রোধে ধামরাই উপজেলার মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। এতে ইমামদের করণীয় সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
এ সময় সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও উদযাপন কমিটির মিডিয়া সেলের প্রধান আল ফাহাদ পরশের উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম নাহিদ মিয়া।
প্রশিক্ষণ শেষে দোয়া আয়োজন করা হয়। এতে মরহুমা জাহানারা কাঞ্চন ও জাতীয় নিরাপদ সড়কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ সংগঠনের অন্য নেতাদের জন্য দোয়া করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








