কক্সবাজার সমুদ্র সৈকত, পর্যটক, লাশ উদ্ধার, নিখোঁজ
নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নয়া দিগন্ত

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ এস এম নাফিসুর রহমান নিবিড় নামে আরো এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাতলী ভাংগার মুখ সৈকত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হিমছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সোলাইমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত নিবিড় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে। 

জানা গেছে, সন্ধ্যায় কলাতলী ভাংগার মুখ সৈকত এলাকায় নিবিড়ের লাশ ভেসে আসলে তার স্বজন, লাইফ গার্ড কর্মী ও পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এনিয়ে এ ঘটনায় পাঁচ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রামুর হিমছড়ি প্যাঁচার দ্বীপের মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসলে নেমে ছয় পর্যটক ডুবে যান। পরে সন্ধ্যায় লাইফ গার্ড কর্মী ও স্থানীয় লোকজন তিন পর্যটকের লাশ উদ্ধার করেন ও একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে আরো এক পর্যটকের লাল উদ্ধার করা হয়।