
পাবনা সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার এসআই মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নয়ন গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে ও সেলিম জালালপুর গ্রামের মরহুম মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








