
কুমিল্লার লালমাইয়ে দেশীয় অস্ত্র ও এয়ারগানসহ আসিফ নামে কিশোর গ্যাংয়ের এক নেতাকে আটক করেছে এসআরবি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়।
এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি যাচাই-বাছাই শুরু করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কিশোর গ্যাং নেতা আসিফ নিজ বাড়িতে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির সাথে জড়িত। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
এসআরবি ১১ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করতেন। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজখবর নেয়া হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আসিফ নামে ওই যুবককে আটক করা হয়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








