
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের গোশত, মাথা, পা ও চামড়া জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় অভিযানের বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন গণমাধ্যমকে অবহিত করেন।
সাব্বির আলম সুজন বলেন, ‘খুলনার কয়রা থানার গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় ২২ অক্টোবর সকাল ৮টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের গোশতসহ হরিণের চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করা হয়। জব্দকৃত এসব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।’
তিনি জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








