
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি দুই জেলায় শনিবার (২৪ অক্টোবর) অর্ধবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
বৃস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে নতুন নামে নতুন সংগঠনের ব্যানারে এ অবরোধের ডাক দেয়া হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাঙ্গামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকান ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে ও সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ‘ছাত্র-জনতার সংগ্রাম’ শনিবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই অবরোধ সফল করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পার্বত্য চট্টগ্রামের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন ও দুই জেলার সকল যাবাহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ চলবে বলে জানানো হয় বিবৃতিতে। অবরোধের সময় অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, লাশবাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলেও উল্লেখ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








