
সিলেট নগরীর শাহপরান থানার খাদিমপাড়া এলাকা থেকে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও দু’টি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
এর আগে, বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলুইপাড়ার একটি রাবার বাগানের ঝোপঝাড় থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) সদর কোম্পানির একটি আভিযানিক দল পশ্চিম দলুইপাড়ার একটি রাবার বাগান থেকে একটি পুরোনো বিদেশী আগ্নেয়াস্ত্র ও দু’টি এয়ারগান উদ্ধার করে। তবে উদ্ধার করা অস্ত্রের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি বাটবিহীন ও পুরোনো এবং দু’টি এয়ারগানের মধ্যে একটিরও বাট নেই। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো জিডিমূলে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








