
কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি ও মাদকসহ ১৮টি মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ভোগপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাজন কটিয়াদী পৌর এলাকার ভোগপাড়া (ঘোষপাড়া) গ্রামের হরি ঘোষের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা অর্থদণ্ডের জিআর সাজা পরোয়ানা রয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশের বিশেষ অভিযানে সাজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








