হাম, সিলেট, মৃত্যু
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশু। সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ও নতুন শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরো ১২৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৫৪ জন। 

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১, রাগিব রাবেয়া মেডিক্যালে আট, পার্কভিউ মেডিক্যালে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন হাম রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৪৫৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৩, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭, নর্থ ইস্টে পাঁচ, পার্কভিউ মেডিক্যালে ২২, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, গোলাপগঞ্জে এক, ফেঞ্চুগঞ্জে দুই, কোম্পানীগঞ্জে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৭, হবিগঞ্জে ২৭, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮১, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে।