
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো আটজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত আটজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে এক, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে সাত, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৬৯৩ জনের মধ্যে হবিগঞ্জে ২৯৬, সুনামগঞ্জে ১৫৭, সিলেটে ১৪৭ ও মৌলভীবাজারে ৬৭ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








