সেনবাগ থানা, রহস্যজনক মৃত্যু, অটোরিকশাচালক
সেনবাগ থানা। নয়া দিগন্ত

নোয়াখালীর সেনবাগে মো: আরমান মিয়া (৪১) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আরমান উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের মরহুম বাচ্চু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আরমান ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাবুপুর এলাকা থেকে সেনবাগ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাবুপুর ব্রিজের ওপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো: হযরত আলী মিলন বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’