ইয়াবা, অভিযান, মাদক কারবারি, গ্রেফতার
ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খেয়াঘাট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার কচুয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মরহুম হোসেন হাওলাদারের ছেলে মো: কবির হাওলাদার (৪৫) ও একই এলাকার মো: শাহ আলম হাওলাদারের ছেলে মো: রাজিব হাওলাদার (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার এসআই সোহেল রানা ও মোহন এবং এএসআই নুরুল হক ও ইমরানের নেতৃত্বে একটি দল পূর্ব কচুয়া ব্রিজের পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় কবির ও রাজিবের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় ১০৫ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, ‘গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।’