
ময়মনসিংহের ত্রিশালে ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শরিফুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কালীর বাজার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাস মথুরাপুর বড়বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, রাতে কালীর বাজার সড়কে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








