নোয়াখালী
চরজব্বর থানা, নোয়াখালী। নয়া দিগন্ত

নোয়াখালীর সুবর্ণচরে শিমখেতের ঘাস পরিষ্কার করার কাজ করতে গিয়ে মো: সাহেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

Advertisement

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর নোমান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহেদ উপজেলার চর নোমান গ্রামের মো: খলিলের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের মনির নামে এক ব্যক্তির শিমখেতে ঘাস পরিষ্কারের কাজ শুরু করেন সাহেদ। খেতের মালিকের স্বজনেরা তার জন্য নাশতা নিয়ে যান। এ সময় তারা সাহেদকে খেতের মধ্যে হাঁটু পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি সাহেদকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ 

তিনি আরো বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত হয়নি।’