
নরসিংদীর রায়পুরায় আপন চাচাতো ভাইয়ের দায়ের কোপে মো: শাহীন মিয়া (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে খলাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত যুবক আমীরগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
জানা গেছে, বাড়িতে ইট রাখাকে কেন্দ্র করে দুই ভাই আওলাদ হোসেন ও মোবারক হোসেন মোকার মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এ সময় বাপ-চাচাদের ঝগড়ায় দুই চাচাতো ভাই জড়িয়ে পড়ে। একপর্যায়ে মোবারক হোসেন ওরফে মোকার ছেলে রাব্বি মিয়া (১৫) অপর চাচাতো ভাই শাহীন মিয়াকে দা দিয়ে কোপ দিলে কোমরের নিচের অংশ কেটে যায়।
এ সময় নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আমীরগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এরশাদুল হক পরম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








