দশমিনায় ঐতিহ্যবাহী শারদীয় নৌকাবাইচ অনুষ্ঠিত
উপজেলার পূর্ব লক্ষ্মীপুর এলাকায় নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় ঐতিহ্যবাহী ৫৮তম শারদীয় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৫৮ বছর ধরে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। 

Advertisement

বুধবার (২১ অক্টোবর) দশমিনা উপজেলার পূর্ব লক্ষ্মীপুর এলাকায় নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

এ বছরের নৌকাবাইচে আটটি দল অংশগ্রহণ করে মাহাবুল মাঝির দল প্রথম, হাসেম মাঝির দল দ্বিতীয় ও মনোরঞ্জন মাঝির দল তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দলকে তিনটি ফ্রিজ উপহার দেয়া হয়। 

নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা ও বিশেষ অতিথি হিসেবে দশমিনা থানার ওসি মো: আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মিজান হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ হাজারের বেশি নারী-পুরুষ নৌকাবাইচ উপভোগ করেন।