সড়ক দুর্ঘটনা, নিহত, বাস, মোটরসাইকেল
সড়ক দুর্ঘটনা দুইজন নিহত হয়েছেন। নয়া দিগন্ত

খুলনার ডুমুরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার আঠারোমাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নরনিয়া গ্রামের মরহুম আব্দুল বারী গাজীর ছেলে রফিউর রহমান রউফ (৪৩) ও একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস আলী (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রউফ ও ইউনুস মোটরসাইকেলে আঠারোমাইল বাজারের পাইকগাছা রোড থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উঠছিলেন। এ সময় কামরুলের মিষ্টির দোকানের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানার ইনচার্জ এসআই মুনসি পারভেজ হাসান বলেন, ‘ঘাতক বাসটিকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।