হুইলচেয়ার বিতরণ, টিউবওয়েল বিতরণ, নবাবপুর সমাজ কল্যাণ পরিষদ, অসহায় মানুষের সহায়তা, সুবিধাবঞ্চিত মানুষ
নবাবপুরে অসহায়দের মাঝে হুইলচেয়ার ও টিউবওয়েল বিতরণ। সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে হুইলচেয়ার ও টিউবওয়েল বিতরণ করেছে নবাবপুর ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নবাবপুর ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।

নবাবপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক মো: জয়নুল আবদিন খান ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, নাক-কান-গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ সালেহ উদ্দিন (শিবলু)।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নবাবপুর সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মোহাম্মদ জিয়াউর রহমান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রহীম সাব্বির, মাস্টার কামাল উদ্দিন মোল্লা ও কবির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।