পানিতে ডুবে মৃত্যু, পুকুর, ফুটবল, যমজ ভাই
পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে মো: হুজাইফা (২) ও মো: আকরাম (২) নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

Advertisement

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু মেরকুটা গ্রামের সৌদি প্রবাসী মো: আক্কাস মিয়ার ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশে ফুটবল খেলছিল। এ সময় বলটি পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে পথচারীরা হেঁটে যাওয়ার সময় দুই ভাইকে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।