ইউনিয়ন পরিষদ নির্বাচন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চেয়ারম্যান, মতবিনিময় সভা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। নয়া দিগন্ত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের ৬২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা জামায়াতের উদ্যোগে ইসলামিক সেন্টার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রাথমিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাকি ইউনিয়নগুলোতেও দ্রুতই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসউদ্দীনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক মো: আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী।

সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলম, তারবিয়াত সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অফিস ও প্রচার সেক্রেটারি মো: নুরুল ইসলাম, ছাতক উপজেলা আমির আকবর আলী, শাল্লা উপজেলা আমির হাফিজ নুরুল আলম সিদ্দিকী, জামালগঞ্জ উপজেলা আমির মো: হাবিবুর রহমান ও পৌর আমির আব্দুস সাত্তার মো: মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সভায় জেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচনে অংশ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বাকি ইউনিয়নগুলোতেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঘোষণার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেয়ার কথা জানানো হয়।