
সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজাদ আলী (৩৭) নামে ১৮ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
মঙ্গলবার (২০ অক্টোবর) এসআরবি-৯ -এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ আটকের তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।
আটক আজাদ আলী নগরীর শাহপরান থানার গইলাপাড়া এলাকার মরহুম তকলুছ আলীর ছেলে।
এসআরবি-৯ -এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আজাদ আলীকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








