রামগড়ে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ
দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ করে । নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া উপহার হিসেবে এ শাড়ি বিতরণ করা হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীমের সভাপতিত্বে শাড়ি বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, ‘দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেয়ার মাধ্যমে তাদের উৎসবের আনন্দে পাশে দাঁড়াতে এবং পূজার আনন্দ ভাগাভাগির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, রামগড় থানার ওসি মো: নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, মৎস্য কর্মকর্তা মো: মনোয়ার হোসেনসহ নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।