মীর সরফত আলী সপু
মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে আলাপকালে মীর সরফত আলী সপু। নয়া দিগন্ত

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ সুন্দরভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছেন বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, বিএনপি মানুষের পাশে থাকে, মানুষের সেবা করে এবং মানুষকে কথা বলার সুযোগ দেয়। সাধারণ মানুষের আস্থার জায়গা হলো এই জাতীয়তাবাদী দল।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।