এডিস মশা, ডেঙ্গু, মৃত্যু
এডিস মশা। সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এনিয়ে এবছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৫ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও সুনামগঞ্জ সদর হাসপাতালে দুজন রয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৬৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে ১৭, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৬৭৫ জনের মধ্যে হবিগঞ্জে ২৮৯, সুনামগঞ্জে ১৫৩, সিলেটে ১৪০ ও মৌলভীবাজারে ৬৭ জন রয়েছে। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদিকে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সিলেটে শনাক্ত হয়েছিল ২৬ জন। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যালে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।