
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো: ফরহাদ হোসেন বাবু (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ফরহাদ হোসেন বাবু ঢাকা জেলার দোহার উপজেলার লটাখোলা গ্রামের বাসিন্দা। তিনি শ্রীনগরের বালাশুর এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা ইশতিয়াক আশফাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীনগর থানাধীন রাঢ়িখাল স্ট্র্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার ওপর মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে। এ সময় ফরহাদকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








