দুর্বৃত্ত, জামায়াত কর্মী, মামলা, আসামি, পুলিশ, গুলিবিদ্ধ
দুর্বৃত্তদের গুলিতে আহত জামায়াত কর্মী মিজানুর রহমান। নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামে এক জামায়াত কর্মীকে গুলি করে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে।

Advertisement

সোমাবর (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর মিজানের ফুপাতো ভাই বেগমগঞ্জ মডেল থানায় এ মামলা করেন।

গুলিবিদ্ধ মিজান বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার নতুন বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী।

এর আগে, শনিবার রাতে নিজের মুদি দোকানে বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলেন মিজান। এ সময় মুখোশ পরা ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে ঢোকে। একপর্যায়ে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের বাঁ পাশে, বাঁ হাত ও বাঁ পায়ের উরুতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত মিজানকে উদ্ধার করে প্রথমে ৫০ শয্যা বিশিষ্ট বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। 

এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো: আবু জায়েদ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো: শামসুজ্জামান বলেন, ‘আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’