
খুলনা মহানগরীর চানমারি অ্যাপ্রোস রোডের খ্রিষ্টান পাড়ায় একটি বাড়িতে হেলমেট পরা কয়েক দুর্বৃত্ত ঢুকে বাথরুমের ভেতরে চার-পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে।
সোমবার (১৯অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এস এম মুজাহিদুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির মেইনগেট খুলে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ভেতরে ঢোকে। তাদের সবার মাথায় হেলমেট পরাছিল। পরে তারা বাড়ির বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকে চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে তারা দ্রুত পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লোকমান হোসেন বলেন, ‘ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে। যাকে ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি করা হয়, তিনি ওই সময় বাড়িতে ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে এ ঘটনায় সন্ত্রাসী গ্রুপ নুর আজিমের অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








