
বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে মামুন খান (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন উপজেলার খাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য খাউলিয়া গ্রামের মরহুম মজিবর রহমান খানের একমাত্র ছেলে।
জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে নিজ বাগানের গাছের সুপারি পাড়তে গাছে ওঠেন মামুন। এ সময় গাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। আহত মামুনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সিফাত খান বলেন, মামুন খান নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। গাছ থেকে পড়ে ফুসফুসে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








