
খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ৪৩ রামগড় ব্যাটালিয়ন এ সভা আয়োজন করে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামগড়ে ৪৩ বিজিবি সদর দফতরের বাস্কেট বল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলামের সভাপতিত্বে ও ৪৩ বিজিবির সহকারী পরিচালক মো: শামসুল হকে পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মুক্ত আলোচনায় অতিথিগণ ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
পরে সভাপতি ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার পূজা মণ্ডপসমূহের নিরাপত্তাসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় উদ্ভুত যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সঠিক সময়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে অবহিত করা এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
এছাড়া রামগড় বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো গুজব প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধি, হেডম্যান ও কারবারি, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








