শৈলকূপায় দোকান মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের সাথে আইনমন্ত্রীর মতবিনিময়
শৈলকূপায় দোকান মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভায় আইনমন্ত্রী। নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকূপায় দোকান মালিক সমিতি এবং ভ্যান, রিকশা, অটোরিকশা ও মাহিন্দ্রা শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান।

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) সকালে শৈলকূপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী।

সভায় দোকান মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক নেতাদের সাথে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।