
বগুড়ার গাবতলী ও শিবগঞ্জ উপজেলায় পৃথক স্থানে তিন হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) গাবতলী উপজেলা সদরে এনসিসি ব্যাংক পিএলসি-এর অর্থায়নে ও পদ্মপাড়া জেডফোর্স-এর সহযোগিতায় এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু।
এছাড়া একইদিন বিকেলে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এক হাজার ও শিবগঞ্জের মহাস্থানে এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
গাবতলীর পদ্মপাড়া হাফিজিয়া মাদরাসা ও কারিগরি এতিমখানা মাঠে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম, বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামাণিক, এনসিসি ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি ও ভাইস চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টরস খায়রুল আলম চাকলাদার, এনসিসি ব্যাংক পিএলসি বোর্ড অব ডিরেক্টরস ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, এনসিসি ব্যাংক পিএলসি চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টরস মো: নূরুন নেওয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার আমিনুল ইসলাম, বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের মহাসচিব মেহেদী হাসান পাঠান, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম, কৃষক আনিসা বেগম, আশরাফুল হুদা ট্রফিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
এসব অনুষ্ঠানে মোট তিন হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় প্রতিটি কৃষকের মাঝে প্রায় ৪৬ দশমিক পাঁচ কেজি সার, একটি সবজি বীজের প্যাকেট, একটি গেঞ্জি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








