
ফরিদপুরের নগরকান্দায় নিজ ঘর থেকে মানিক শেখ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে পৌর এলাকার মিরাকান্দা সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকায় থেকে লাশ উদ্ধার করা হয় ।
মানিক শেখ ওই এলাকার আব্দুর রব শেখের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, শনিবার সন্ধ্যার দিকে মিরাকান্দা সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের দরজার সাথে মানিকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








