ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি
চৌদ্দগ্রামের ডাকরা ও বাংপাই গ্রামের হিন্দু নারীদের মাঝে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির পক্ষ থেকে শাড়ি উপহার দেয়া হয়। নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা ও বাংপাই গ্রামের অসচ্ছল হিন্দু নারীদের মাঝে শাড়ি উপহার দেয়া হয়েছে।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির পক্ষ থেকে এসব শাড়ি উপহার দেয়া হয়।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি মু. বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম, জামায়াত নেতা মোশাররফ হোসাইন, মিজান ভূঁইয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, নেপাল চন্দ্র দেবনাথ, দলিল লেখক শ্যামল চন্দ্র দেবনাথ, পরিমল চন্দ্র দেবনাথ, মনমোহন সূত্রধরসহ ডাকরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।