
ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেছেন, ‘বীর শহীদ আফিকুল ইসলাম সাদের মতো অনেক শহীদ শিক্ষার্থীরা প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা তাদের স্মরণ করে যাব।’
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তমিজ উদ্দিন বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আফিকুল ইসলাম সাদের মতো অনেকে নিহতসহ পঙ্গুত্ব বরণ করেছেন। আবার অনেকে অসুস্থ হয়ে আছেন। তাদের পাশে আমাদের প্রধানমন্ত্রী ও বিএনপি সরকার আছে এবং থাকবে।’
সংসদ সদস্য বলেন, ‘ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খুব দ্রুত সময়ের মধ্য স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আল মামুন, শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা ডা: শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, দফতর সম্পাদক মিকাইল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদারসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








