
বগুড়া সদর উপজেলায় বাড়ির পাশের ধানক্ষেত থেকে মিঠু মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত মিঠু মিয়া উপজেলার শাখারিয়া ইউনিয়নের কাদিমপাড়া এলাকার মাদরাসাপাড়া এলাকার আব্দুল আকন্দের ছেলে।
জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্থানীয় পল্লীমঙ্গল হাইস্কুল মাঠে খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন মিঠু মিয়া। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। স্বজনরা তার মোবাইলফোনে কল দিলেও সেটি বন্ধ পান। পরদিন শনিবার সকালে নিজ বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
প্রতিবেশীদের ধারণা, ঋণের চাপ সইতে না পেরে মিঠু মিয়া আত্মহত্যা করে থাকতে পারেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন বলেন, খবর পেয়ে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








