
দুর্গাপূজা উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া ২৩ অক্টোবর বাংলাদেশের সপ্তাহিক সরকারি ছুটি থাকায় আগামী ২৪ অক্টোবর থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম চলবে। বন্ধের এই সময়ে দু’ দেশের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আবু মুসা জানান, দুর্গাপূজা উপলক্ষে আজ ১৭ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে একটি পত্রের মাধ্যমে অবহিত করেছেন ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এছাড়া পরের দিন ২৩ অক্টোবর আমাদের দেশের সপ্তাহিক সরকারি ছুটি থাকায় আগামী ২৪ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সজিব বালা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার (এসি) মো: মিজানুর রহমান জানান, দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই ১৭ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত টানা ছয়দিন বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট সাত দিন এই বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








