চোরাচালান, অভিযান, বিজিবি
বিজিবির অভিযানে চোরাচালন জব্দ করা হয়েছে। নয়া দিগন্ত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, টমেটো, জিরা, ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, জব্দ করা হয়। আটক চোরাচালানের আনুমানিক মূল্য ৩১ লাখ টাকা। 

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এ সকল চোরাচালান জব্দ করা হয়। আটক চোরাচালানের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।‘