লাশ
উদ্ধারকৃত লাশ। নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের ওই দিকে ব্রিজের নিচে পানিতে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’