মতবিনিময়
পাটগ্রামে পাটেশ্বরী মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় । নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রামে কেন্দ্রীয় পাটেশ্বরী মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মন্দির কমিটির আয়োজনে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কমিটির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি রণজিৎ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন, সঞ্জীব কুমার সাহা, রতন লাল সাহা, প্রেস ক্লাব সভাপতি ইফতেখার আহমেদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সাফি, সাংবাদিক সাফিউল ইসলাম প্রমুখ।

পাটগ্রাম উপজেলায় এবার কেন্দ্রীয় পাটেশ্বরী মন্দিরসহ ৩১টি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। কমিটির নেতৃবৃন্দ জানান, আজ রাত ১২টা ১ মিনিটে উৎসবমুখর পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতি বছর এই উপজেলায় যে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে, এবারও যাতে সেভাবে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।