
ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কান্দিপাড়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কান্দিপাড়া বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, আনিসুজ্জামান আসলাম, শফিউর আলম পলাশ, সদস্য শেখ মোফাক্খারুল হক টুটুল ও সজিব সরকারসহ আরও অনেকেই।
সমাবেশে বক্তারা বলেন, ‘এমপি আক্তারুজ্জামান বাচ্চু মহোদয় ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে উন্নয়নের অগ্রযাত্রা থামানো যাবে না। এটি শুধু একজন জনপ্রতিনিধির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নয়; বরং গফরগাঁওয়ের জনগণকে বিভ্রান্ত করার ফ্যাসিবাদীদের সুপরিকল্পিত ষড়যন্ত।’
বক্তারা আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, চরিত্রহনন ও রাজনৈতিক কুৎসা ছড়ানোর দিন শেষ। জনগণ এখন সত্য-মিথ্যা সবই বোঝে এবং বিদেশে পালিয়ে থাকা কোনো অপপ্রচারকারী কিংবা আওয়ামী লীগের কোনো দোসরের ষড়যন্ত্রে গফরগাঁওয়ের মানুষ বিভ্রান্ত হবে না। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসী ও অপপ্রচারকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








