
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলা মডেল মসজিদে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সীরাতুন্নবী (সা.) উদযাপন কমিটি, ব্রাহ্মণপাড়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান আতেকী। এ ছাড়া বক্তব্য দেন সুলতানপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমেদ এবং আসাদনগরের বিশিষ্ট শিক্ষাবিদ আবু হানিফ ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদরাসার সুপার মাওলানা রেজাউল করিম।
বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানার আগ্রহ তৈরিতে এ ধরনের কুইজ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানো সম্ভব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








