
সিলেটে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৩৩ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৪১ জন।
শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১০২ জনে সীমাবদ্ধ রয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২, রাগিব রাবেয়া মেডিক্যালে চার, পার্কভিউ মেডিক্যালে এক, নর্থ ইস্টে পাঁচ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৪৪১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬০, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, নর্থ ইস্টে পাঁচ, পার্কভিউ মেডিক্যালে ১৮, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বিশ্বনাথে দুই, বিয়ানীবাজারে এক, গোলাপগঞ্জ পাঁচ, ধর্মপাশায় এক, শান্তিগঞ্জে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬০, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৬ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৫, হবিগঞ্জে ২৫, মৌলভীবাজারে ১৪ ও সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৭৮, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১২৪ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








