
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন।
শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত দুজনের মধ্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে এক ও মাউন্ট এডোরা হাসপাতালে একজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৮ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, মাউন্ট এডোরা হাসপাতালে দুই, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, হবিগঞ্জ সদর হাসপাতালে ১১, সুনামগঞ্জ সদর হাসপাতালে এক, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও মৌলভীবাজার সদর হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৬১০ জনের মধ্যে হবিগঞ্জে ২৫৯, সুনামগঞ্জে ১৩৫, সিলেটে ১২৭ ও মৌলভীবাজারে ৬৬ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছিলেন ১১ জন। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








