
গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ফিরোজ সিকদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন আসামি ফিরোজ। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: তৌফিকুল ইসলাম জানান, এ ধরনের রায়ের মাধ্যমে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণ রোধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








