
ফরিদপুরের সালথায় ডিম খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের ঘটনায় লুৎফার মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফার উপজেলার চান্দাখোলা গ্রামের মরহুম পান্নু মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর মোন্তারমোড় বাজারে ডিম খাওয়াকে কেন্দ্র করে লুৎফারের ছেলে লিয়াকত মোল্যা (১৭) এবং একই এলাকার আলামিন ও শামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলের পক্ষ নিয়ে কথা বলতে এগিয়ে যান লুৎফার। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সালথা থানার ওসি বাবলুর রহমান খান জানান, ডিম খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় লুৎফার মোল্যা ছেলের পক্ষ নিয়ে কথা বলতে এগিয়ে যান। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় দুপক্ষের কারও অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








