
সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একাদশ শ্রেণির ২০২৬-২৭ সেশনের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৬-২৭ সেশনে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ’২৬’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মো: শাহিন মিয়া।
কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।
আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি রাজন আহমেদ প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। সৎ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজ করতে হবে। ইসলাম মানুষকে শান্তির পথে আহ্বান জানায়। দেশ ও সমাজকে নেতৃত্ব দেয়ার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান বা ভালো সার্টিফিকেট নয়; নৈতিকতা, আদর্শ ও দক্ষতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাবা-মায়ের স্বপ্ন বিফলে না দিয়ে শিক্ষার্থীদের ভালো পথে থাকতে হবে, পড়ালেখা করতে হবে এবং যোগ্য হয়ে উঠতে হবে। সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ জীবন গঠনে ভূমিকা রাখতে হবে।’
মানুষের কল্যাণে সব সময় কাজ করার আহ্বান জানান বক্তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








