
নড়াইলের লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা-পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের গন্ধবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








