
ফরিদপুরের ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে ভাঙ্গা থানার এসআই খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গুনপালদী গ্রামের নাসির বিশ্বাসের বাড়ির এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ভাঙ্গা উপজেলার গুনপালদী গ্রামের হাজী আব্দুল আউয়াল মোল্লার ছেলে মো: জামির মোল্লা (৫২) এবং বর্তমান ঠিকানা কলেজপাড়া (বড়দিয়া গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে) মেহেদী হাসান লিটু (৫২)। জামির মোল্লা মামলার এজাহারনামীয় আসামি এবং মেহেদী হাসান লিটু তদন্তে সন্দেহভাজন আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯(৩)/১০/১১/১২ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার এফআইআর নম্বর ২১ এবং জিআর নম্বর ৩০০।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শেষে আজ ১৪ অক্টোবর দুপুরে তাদের ফরিদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ভাঙ্গা থানার ওসি মো: মিজানুর রহমান সাংবাদিকদের জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








